Chunati Siddiqui Roots | চুনতী সিদ্দিকী রুটস
This is an ancestry application for the Chunati branch of the Siddiqui family, tracing its lineage back to Khalifa Hazrat Abu Bakr (R.A). The core dataset documents approximately 1,090 members across 46 generations and is sourced from the book ‘ছিদ্দিকী বংশের একটি পারিবারিক ইতিহাস, ১৯৯৮’ by Professor Muin-ud-din Ahmad Khan. In this capacity, the application functions as a digital evolution of the original text. It also provides permanent functionality to add members from generations after the book's publication.
More than a genealogy, this application is a living bridge. It connects the legacy of our ancestors' leadership, scholarship, and spirituality with future generations. Designed as an enduring, lifelong endeavour, it invites you to explore your roots, understand your place within the family, and contribute to the unfolding history of the Siddiqui lineage for centuries to come.
এই অ্যাপটি সিদ্দিকী পরিবারের চুনতী শাখার বংশপরিচয় সংরক্ষণের একটি প্রয়াস। এটি কেবল নামের তালিকা নয়—প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)-এর বংশধারায় গড়ে ওঠা পরিবারের নেতৃত্ব, জ্ঞান ও আধ্যাত্মিক ঐতিহ্যের স্মারক। এই অ্যাপটি সেই ঐতিহ্যের শিক্ষাসূত্র হয়ে থাকবে।
অধ্যাপক মুঈনুদ্দীন আহমদ খানের গ্রন্থ ‘ছিদ্দিকী বংশের একটি পারিবারিক ইতিহাস, ১৯৯৮’ থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্যের ভিত্তিতে প্রায় ৪৬টি প্রজন্মের ১,০৯০ জন সদস্যের তথ্য এই অ্যাপে যুক্ত হয়েছে। সেই সূত্রে, এই অ্যাপটি মূল গ্রন্থের ডিজিটাল রূপ। ইতিহাস থেমে যায় না। গ্রন্থ প্রকাশের পরবর্তী প্রজন্মের সদস্যদের তথ্য সংযোজনের ব্যবস্থাও এই অ্যাপে রাখা হয়েছে।
পরিবারের সদস্যরা দেশে ও বিদেশে ছড়িয়ে রয়েছেন। এই অ্যাপের মাধ্যমে তাঁরা নিজেদের ও অন্য সদস্যদের পারিবারিক অবস্থান সম্পর্কে তাৎক্ষণিক ও সুস্পষ্ট ধারণা পেতে পারবেন।
আপনাকে আমন্ত্রণ—দেখুন, জানুন, এবং আমাদের বংশের ইতিহাসে আপনার অংশ যোগ করুন।
Ancestry application for the Chunati branch of the Siddiqui family
Welcome Back
Sign in to access your family tree
Don't have an account? Register